রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবি ১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খান রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও ভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্স আকাশের হেলমেলেটে জোড়া আঘাত, ভারতের প্রথম কনকাশন বদলি প্রসিধ ‘নারীদের খেলাধুলায় বড় বাধা মানসিকতা’ মুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণা বেলিংহ্যামের লাল কার্ড, আলাভেসের কাছে হারল রিয়াল এআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছে ‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নার

অস্থিতিশীলতার রাজনীতি দেশের জন্য বিপজ্জনক : রিজভী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৩৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • / 196

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের সমালোচনা করা যেতে পারে, ভুল ধরিয়ে দেওয়া যেতে পারে; তবে কোনো ধরনের চক্রান্ত বা অস্থিতিশীলতার রাজনীতি দেশের জন্য বিপজ্জনক।

শুক্রবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বর্তমান রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, একটি রাষ্ট্রে অপরাধ, বিশৃঙ্খলা কিংবা নানা ধরনের সংকট থাকতেই পারে। তবে নির্বাচিত সরকারের দায়িত্ব হলো দ্রুত ব্যবস্থা নেওয়া ও আইনের শাসন নিশ্চিত করা।

রিজভী বলেন, যেকোনো অন্যায় বা অপরাধের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নিচ্ছে এবং জনগণও সেটি দেখছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন সামাজিক উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড’, ‘কৃষি কার্ড’ ও ‘হেলথ কার্ড’র মতো উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশসহ সব প্রতিষ্ঠানকে নিরপেক্ষ ও জবাবদিহিমূলক হতে হবে। দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক ধারাকে কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না।

এদিন বিএনপির প্রতিষ্ঠাতা ও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আটদিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অস্থিতিশীলতার রাজনীতি দেশের জন্য বিপজ্জনক : রিজভী

প্রকাশের সময় : ০৫:৩৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬