Dhaka ০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস

মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • / 85

সাফ নারী চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে মিশন শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বৃহস্পতিবার ভারতের গোয়ায় নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়েছে মারিয়া-ঋতুপর্ণারা।

এই হারের ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মালদ্বীপ। আর সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ও সাবেক চ্যাম্পিয়ন ভারত। আগামী ৩১ মে বাংলাদেশ-ভারত ম্যাচে নির্ধারিত হবে গ্রুপ চ্যাম্পিয়ন।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। কিক অফের মাত্র ১১ সেকেন্ডে আনিকা রানিয়া গোল করে দলকে লিড এনে দেন। বাংলাদেশের জার্সিতে এটি তার প্রথম গোল, একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের দ্রুততম গোলও এটি।

৩৪ মিনিটে উমেহলা মারমা ব্যবধান দ্বিগুণ করেন। তবে ৪২ মিনিটে নুরার গোলে ব্যবধান কমায় মালদ্বীপ। দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে ফাজলার গোলে ২-২ সমতায় ফেরে ম্যাচ।

এরপর ৬৩ মিনিটে বদলি খেলোয়াড় সুরভী আকন্দ প্রীতি গোল করে আবারও এগিয়ে দেন বাংলাদেশকে। ইনজুরি সময়ে কোহাতি কিসকুর গোলে ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

প্রকাশের সময় : ০৯:৪৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬