Dhaka ০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস

মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৩১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • / 79

আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন অধিনায়ক লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আসর হবে ৩৮ বছর বয়সী মেসির ষষ্ঠ বিশ্বকাপ।

২০২২ কাতার বিশ্বকাপজয়ী দল থেকে এমিলিয়ানো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজসহ ১৭ জন জায়গা পেয়েছেন এবারের স্কোয়াডে। তবে অবসর নেওয়া অ্যাঞ্জেল ডি মারিয়াকে ফেরানো হয়নি দলে।

ইনজুরির কারণে গত বিশ্বকাপে না খেলা জিওভানি লো সেলসো এবার সুযোগ পেয়েছেন। এছাড়া ভ্যালেন্তিন বার্কো, নিকোলাস পাজ, জিউলিয়ানো সিমিওনে, জোসে ম্যানুয়েল লোপেজ ও থিয়াগো আলমাদা প্রথমবারের মতো বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন।

ফিটনেস সমস্যার কারণে বাদ পড়েছেন মার্কোস আকুনা। এছাড়া ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, মার্কোস সেনেসি ও এমিলিয়ানো বুয়েন্দিয়াও জায়গা পাননি স্কোয়াডে।

‘জে’ গ্রুপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে। এরপর জর্ডান ও অস্ট্রিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

প্রকাশের সময় : ০৯:৩১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬