Dhaka ১২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি আম্পায়ার জেসি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৩৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • / 11

ইংল্যান্ডে আগামী ১২ জুন থেকে শুরু হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ার হিসেবে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশি সাথিরা জাকির জেসির। বাংলাদেশের নারী দলের সাবেক এই ক্রিকেটার এবার আইসিসি আয়োজিত বিশ্বকাপ মঞ্চে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন। একই আসরে আরও অভিষেক হচ্ছে ক্যান্ডিস লা বোর্ডে, গায়ত্রী ভেণুগোপালন এবং কেরিন ক্লাস্টের।

এর আগে গত বছরের নারী ওয়ানডে বিশ্বকাপেও ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন জেসি। আইসিসি নিশ্চিত করেছে, এবার নতুন চারজন নারী আম্পায়ারকে প্যানেলে যুক্ত করা হয়েছে। টানা তৃতীয়বারের মতো আইসিসি নারী ম্যাচ অফিসিয়ালদের নিয়ে বিশ্বকাপ আয়োজন করছে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মোট ১৪ জন আম্পায়ার ও চারজন ম্যাচ রেফারি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৯ জন ২০২৪ সালের আসরেও দায়িত্ব পালন করেছিলেন। সবচেয়ে অভিজ্ঞ আম্পায়ার হিসেবে আছেন অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক, যিনি ইতোমধ্যে ছয়টি আসরে ২২টি ম্যাচ পরিচালনা করেছেন।

এমিরেটস আইসিসি আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলে আছেন লরেন আগেনবাগ, কিম কটন, অ্যানা হ্যারিস, সাথিরা জাকির জেসি, কেরিন ক্লাস্টে, ক্যান্ডিস লা বোর্ডে, জানানি এন, নিমালি পেরেরা, ক্লেয়ার পোলোসাক, বৃন্দা রাঠি, সুজান রেডফার্ন, এলোইস শেরিডান, জ্যাকলিন উইলিয়ামস ও গায়ত্রী ভেণুগোপালন।

অন্যদিকে, ম্যাচ রেফারি প্যানেলে রয়েছেন ট্রুডি অ্যান্ডারসন, শান্দ্রে ফ্রিটজ, জিএস লক্ষ্মী এবং মিশেল পেরেরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি আম্পায়ার জেসি

প্রকাশের সময় : ০৭:৩৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬