Dhaka ১২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

নেইমার নিয়ে অনিশ্চয়তা কাটছেই না

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৩৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • / 22

আবারও ইনজুরির ছোবলে পড়ে অনিশ্চয়তার মুখে পড়েছে ব্রাজিলের রেকর্ড গোলদাতা নেইমারের বিশ্বকাপ দলে থাকা। ২০২৩ সালের পর থেকে জাতীয় দলের জার্সিতে মাঠে না নামা এই ফরোয়ার্ডের বিশ্বকাপ দলে ফেরার অপেক্ষা এবার আরও দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠল।

বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে নিজেদের প্রথম অনুশীলনেই মাঠে নামতে পারেননি ৩৪ বছর বয়সী নেইমার। ব্রাজিলের ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, ডান পায়ের কাফ মাসেলের (ডিম্বাকৃতি পেশি) ইনজুরির কারণে তিনি টেরেসোপলিসের একটি বেসরকারি ক্লিনিকে স্ক্যান করাতে গিয়েছেন। সিবিএফের পক্ষ থেকে জানানো হয়েছে, মেডিকেল বোর্ডের চূড়ান্ত পরীক্ষার রিপোর্ট আসার আগে বিস্তারিত আর কিছুই জানানো হবে না। তবে ২০২৬ বিশ্বকাপের আগে ব্রাজিলের এই প্রস্তুতি ক্যাম্পে নেইমারের চোট এখন সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আগামী রবিবার মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। কিন্তু এই ম্যাচে কোচ কার্লো আনচেলত্তি শুধু নেইমারকেই নয় আরও কয়েকজন তারকা ফুটবলারকে পাচ্ছেন না। আর্সেনাল ও পিএসজির মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের কারণে গ্যাব্রিয়েল মাগালায়েস, মার্কিনহোস এবং গ্যাব্রিয়েল মার্তিনেল্লি আগামী শনিবারের আগে দলে যোগ দিতে পারছেন না।

দীর্ঘদিন পর আনচেলত্তির দলে নেইমারের ডাক পাওয়াটা ভক্তদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছিল। ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচে সর্বোচ্চ ৭৯ গোল করা এই তারকা দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। সান্তোসে ফেরার পর তার ফর্ম ও ফিটনেস নিয়ে নানা সমালোচনা হলেও তার অভিজ্ঞতাকে দলে পেতে চেয়েছিলেন কোচ। তবে আনচেলত্তি আগেই স্পষ্ট করে দিয়েছিলেন, শুধু অতীতের সুনামের ওপর ভর করে কেউ দলে জায়গা পাবেন না বরং শতভাগ ফিটনেস ও পারফরম্যান্সই হবে দলে থাকার একমাত্র মাপকাঠি।

পানামার বিপক্ষে ম্যাচের পর ব্রাজিল দল চলে যাবে যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে, যেখানে মিশরের বিপক্ষে তারা শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর আগামী ১৩ জুন নিউ জার্সিতে আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান। গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের বাকি দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। মাঠের লড়াই শুরুর আগে এখন পুরো ব্রাজিল অধীর আগ্রহে অপেক্ষা করছে নেইমারের মেডিকেল রিপোর্টের দিকে।

সূত্র: আল জাজিরা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নেইমার নিয়ে অনিশ্চয়তা কাটছেই না

প্রকাশের সময় : ০৫:৩৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬