Dhaka ০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শিগগিরই সৌ‌দি আরব সফর করবেন প্রধানমন্ত্রী সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত, প্রতিবাদে বিক্ষোভ বিমান থেকে অভিজিৎ দীপকেসহ ককরোচ পার্টির ৩ শীর্ষ নেতা আটক ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপিকে মোকাবিলায় নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩ শতাধিক ক্যামেরা বীথির মৃত্যু: সেবার পেশায় থেকেও অপচিকিৎসার বলি! বর্ণিল আয়োজনে শুরু ২ দিন ব্যাপী বাংলা উৎসব॥ সহস্রাধিক শিশ-কিশোরের ঊচ্ছ্বাস পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, বড় বিপর্যয় ঘোষণা প্রেসিডেন্টের

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

রাসেল মোল্লা বাঁধন, গোপালগঞ্জ
  • প্রকাশের সময় : ০১:১৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • / 118

গোপালগঞ্জ সদর উপজেলায় মোটরসাইকেলে ধাক্কা দিয়ে ঢাকা থেকে যাওয়া দোলা পরিবহনের একটি বাস উল্টে গেছে। নিহতদের মধ্যে এক শিশু, গর্ভবতী নারী ও তিনজন পুরুষ রয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ২৫ জন।

বৃহস্পতিবার উপজেলার বেদগ্রাম এলাকায় দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী একটি বাস শহরের বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটিকে বাঁচাতে গিয়ে বাসটি রাস্তার ওপর উল্টে যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মোটরসাইলের দুই আরোহীসহ চারজন নিহত হয়। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়।

গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ জানান, মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুইজন মোটরসাইকেলের আরোহী। বাকি তিনজন বাসযাত্রী।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

প্রকাশের সময় : ০১:১৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬