Dhaka ১২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

হজে শয়তানকে ‘ক্লিন বোল্ড’ করলেন ওয়াসিম আকরাম, ভাইরাল ভিডিও

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৩১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • / 104

পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা ‘রমি আল-জামারাত’ পালন করতে গিয়ে ভিন্নধর্মী এক মুহূর্তের জন্ম দিলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। শয়তানের প্রতীকী স্তম্ভে পাথর নিক্ষেপের সময় নিজের বিখ্যাত বোলিং অ্যাকশনের অনুকরণ করায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে তার ভিডিও।

হজের শেষভাগে মিনায় লাখো হাজির সঙ্গে শয়তানের প্রতীকী স্তম্ভে পাথর নিক্ষেপ করেন ওয়াসিম আকরাম। এ সময় তাকে তার পরিচিত ফাস্ট বোলিং অ্যাকশনে পাথর ছুড়তে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ভক্তরা রসিকতা করে বলছেন, “সুইং অব সুলতান এবার শয়তানকে ক্লিন বোল্ড করলেন।”

হযরত ইব্রাহিম (আ.)-এর আল্লাহর প্রতি আনুগত্য ও শয়তানের প্রলোভন প্রত্যাখ্যানের স্মরণে পালন করা হয় ‘রমি আল-জামারাত’ আচার। সেই ধর্মীয় আবহের মধ্যেই ওয়াসিম আকরামের স্বতঃস্ফূর্ত এই মুহূর্ত অনেকের নজর কাড়ে।

এ বছর হজ পালন করতে যাওয়া পাকিস্তানের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যেও রয়েছেন সাবেক ক্রিকেটার সাঈদ আনোয়ার ও মিসবাহ-উল-হক। এছাড়া জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব ফখর-ই-আলমকেও তাদের সঙ্গে দেখা গেছে।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কেউ মজার মন্তব্য করছেন, আবার অনেকে বলছেন, ধর্মীয় গুরুগম্ভীর পরিবেশের মধ্যেও এমন সহজ ও প্রাণবন্ত মুহূর্ত মানুষের মধ্যে ইতিবাচক অনুভূতি তৈরি করে।

বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ হজে অংশ নিতে প্রতি বছর লাখো মুসলমান সৌদি আরবে সমবেত হন। মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের আনুষ্ঠানিকতা শেষে হাজিরা বিদায়ী তাওয়াফের জন্য মসজিদুল হারাম-এর উদ্দেশে রওনা হন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হজে শয়তানকে ‘ক্লিন বোল্ড’ করলেন ওয়াসিম আকরাম, ভাইরাল ভিডিও

প্রকাশের সময় : ০৯:৩১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬