Dhaka ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ী উদীচীতে কমরেড কমল কৃষ্ণ গুহকে স্মরণ পরিবেশ কর্মসূচির ব্যানারে জাকসুর নাম বাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন পাংশায় নিখোঁজের একদিন পর দুই সন্তানের জননীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ নওগাঁয় অপ্রত্যাশিত ফল পাওয়া শিক্ষার্থীদের নিয়ে অনুপ্রেরণামূলক সমাবেশ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ইয়াবা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড আত্রাইয়ে সরকারি গাছ কাটতে গিয়ে ৩০ হাজার টাকা জরিমানা কালুখালীর মদাপুর ইউনিয়নের নতুন প্রশাসক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কালুখালীর সাওরাইল ইউনিয়নে নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ কর্মসূচির উদ্বোধন

বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার শঙ্কা, আদ-দ্বীনে বোম ডিসপোজাল ইউনিটের তদন্ত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • / 85

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় তদন্তে নেমেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট।

বুধবার দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা উন্নত প্রযুক্তির বিভিন্ন ডিভাইসের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন।

বোম ডিসপোজাল ইউনিটের এক সদস্য গণমাধ্যমকে জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তারা হাসপাতালে এসেছেন। যে কক্ষে নবজাতকদের মৃত্যু হয়েছে সেখানে কোনো বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, “আমরা উন্নত প্রযুক্তির কিছু ডিভাইস নিয়ে এসেছি। এসব যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করা হবে সেখানে কোনো গ্যাস ছিল কি না। যদি থেকে থাকে, তাহলে সেটি কী ধরনের গ্যাস এবং কী পরিমাণে ছড়িয়েছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।”

এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থলে এসে হাসপাতালের পোস্ট অপারেটিভ রুম থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে।

বুধবার সকালে হাসপাতালটিতে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যু হয়। তারা সবাই পোস্ট ডেলিভারি ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল।

হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটিকে দুর্ঘটনা বলে দাবি করলেও মৃত শিশুদের স্বজনদের অভিযোগ, নবজাতক ওয়ার্ডে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) গ্যাস লিকেজের কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

ঘটনার প্রকৃত কারণ জানতে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার শঙ্কা, আদ-দ্বীনে বোম ডিসপোজাল ইউনিটের তদন্ত

প্রকাশের সময় : ০৪:০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬