Dhaka ০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন’ বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক, কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানি নিশ্চিত করতে ২.১ বিলিয়ন ডলারের পরিকল্পনা : স্থানীয় সরকারমন্ত্রী নওগাঁয় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ নিউমোনিক প্লেগ কী? কতটা ভয়ের কারণ হতে পারে এই রোগ? পানি সহযোগিতা নিয়ে ক‌মি‌টি : ভারতীয় প্রতিনিধিদের নাম চেয়েছে ঢাকা ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়া নির্দেশনা

ফরিদপুরে দুই দিন আগেই ভক্তদের নিয়ে ঈদের নামাজ পড়লেন পীর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • / 214

ফরিদপুরের সদরপুরে ঈদুল আজহার নির্ধারিত সময়ের দুই দিন আগেই ভক্তদের নিয়ে ঈদের নামাজ আদায় করেছেন রামচন্দ্রপুর দরবার শরীফের পীর শাহ সুফি মো. রবিন হাসান মোস্তাক।

মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টায় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে দরবার শরীফের মসজিদে এই আগাম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয় ও ভক্তসহ প্রায় ৩০টি পরিবারের মানুষ অংশ নেন বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে এই দরবার শরীফে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করা হয়ে থাকে। তবে এবারই প্রথম নির্ধারিত সময়ের দুই দিন আগে ঈদের জামাত অনুষ্ঠিত হলো।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

পীর শাহ সুফি মো. রবিন হাসান মোস্তাক বলেন, তারা প্রতি বছর সৌদি আরবের সময়ের সঙ্গে মিল রেখে ঈদ পালন করে থাকেন এবং শরিয়তসম্মত নিয়ম অনুসরণ করেই এ আয়োজন করা হয়েছে। আগামী বুধবার (২৭ মে) পশু কোরবানি করার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন বলেন, বিষয়টি সম্পর্কে জানা গেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দরবার এলাকায় সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফরিদপুরে দুই দিন আগেই ভক্তদের নিয়ে ঈদের নামাজ পড়লেন পীর

প্রকাশের সময় : ০৯:২০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬