শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
এআইনির্ভর টিভি চ্যানেল আনছে গুগল, অনুষ্ঠানের প্রধান চরিত্রে দেখা যাবে নিজেকে কিরণের প্রশ্নের মুখে মেয়ারের নিয়োগের ব্যাখ্যা দিলেন তাবিথ দাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’ আট দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের মেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন না ৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশের সেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান না বৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবে ৮৭ হাজার কোটি টাকার মালিক! অভিনেতা থেকে প্রযুক্তি–দুনিয়ার ধনকুবের মেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজন

সীমিত পরিসরে আজও খোলা ব্যাংক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • / 175

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ২৫ থেকে ৩১ মে টানা সাত দিনের ছুটিতে দেশের ব্যাংকগুলো। তবে বিশেষ প্রয়োজনে আজ মঙ্গলবার (২৬ মে) সীমিত পরিসরে কিছু ব্যাংকের শাখা খোলা থাকছে। তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খোলা থাকা শাখাগুলোতে অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর গ্রাহক লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

এ বিষয়ে গত ১৮ মে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) একটি সার্কুলার জারি করে।

এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত ছুটির ধারাবাহিকতায় ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। তবে টানা ছুটির মধ্যেও পোশাক শিল্প খাতের শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধে ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সার্কুলার অনুযায়ী, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্পসংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করছে।

এ ছাড়া দেশের সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলোতে আগের মতোই সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা সেবা চালু থাকবে। ঈদের ছুটির সময়ও (ঈদের দিন ছাড়া) আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট সীমিত ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সীমিত পরিসরে আজও খোলা ব্যাংক

প্রকাশের সময় : ১১:২৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬