শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন না ৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশের সেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান না বৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবে ৮৭ হাজার কোটি টাকার মালিক! অভিনেতা থেকে প্রযুক্তি–দুনিয়ার ধনকুবের মেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজন হুট করেই আলোচনায়, কে এই পূর্ণিমা মাতিয়া বানু শুকু: স্মৃতি, শিল্প ও ভালোবাসার এক অসমাপ্ত উপাখ্যান বকা দিয়েছিলেন কোচ, এক সপ্তাহ কথা বলেননি বাবর আজম শাহাদাতের সেঞ্চুরি ম্লান করে ফাইনালে পাকিস্তান

ছড়িয়ে পড়ছে বস্তির আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • / 208

রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

সোমবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশী বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। পরে আরও ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে মোট ১৩ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ছড়িয়ে পড়ছে বস্তির আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট

প্রকাশের সময় : ০৯:২৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬