ব্যক্তি আক্রমণ ও চরিত্রহনন স্বাধীনতা নয়, এগুলো অপরাধ : রুমন
- প্রকাশের সময় : ০৭:৪৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / 11
ব্যক্তি আক্রমণ ও চরিত্রহনন স্বাধীনতা নয়, এগুলো অপরাধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
সোমবার ‘সরকারের ১০০ দিন’ পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব বলেন, আমাদের একজন সাবেক মহিলা উপদেষ্টার পাশে বসে একজন কিশোরী আমাদের প্রধানমন্ত্রীকে সম্বোধন করছে তারেক রহমান…। একজন প্রধানমন্ত্রীকে যে উনি প্রধানমন্ত্রী বলে সম্বোধন করবে, সেটাও তুচ্ছ-তাচ্ছিল্য করে বলছে। এতে আমাদের সামাজিক অবক্ষয় হচ্ছে।
আক্ষেপ করে তিনি বলেন, কাদের দিয়ে এসব (ভাষা) বলাচ্ছি আমরা। বলাচ্ছি আপনার- আমার সন্তানদের দিয়ে। ওই মেয়েকে দেখে আরও দশটা ছেলেমেয়ে শিখছে। মনে হয় আমাদের এগুলো থেকে সরে আসা উচিত।
আতিকুর রহমান রুমন বলেন, মত প্রকাশের স্বাধীনতার নামে ব্যক্তিগত আক্রোশ, ব্যক্তি আক্রমণ ও মানুষের চরিত্রহনন কোনো স্বাধীনতা নয়; এগুলো অপরাধ।






















