শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
এআইনির্ভর টিভি চ্যানেল আনছে গুগল, অনুষ্ঠানের প্রধান চরিত্রে দেখা যাবে নিজেকে কিরণের প্রশ্নের মুখে মেয়ারের নিয়োগের ব্যাখ্যা দিলেন তাবিথ দাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’ আট দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের মেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন না ৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশের সেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান না বৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবে ৮৭ হাজার কোটি টাকার মালিক! অভিনেতা থেকে প্রযুক্তি–দুনিয়ার ধনকুবের মেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজন

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৫৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / 183

গ্রাহকদের আন্দোলনসহ নানা অস্থিরতার মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন।

রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংক গভর্নরের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। গত বছরের ২৩ জুলাই তাকে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

এদিকে গ্রাহকদের চলমান আন্দোলনের কারণে আজ পর্ষদের নির্ধারিত সভাও শেষ পর্যন্ত হয়নি।

ব্যাংকসংশ্লিষ্ট সূত্র বলছে, চলতি মাসের ৩১ মে পর্যন্ত বাধ্যতামূলক ছুটিতে থাকা ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের পদত্যাগের বিষয়টিও আলোচনায় ছিল।

তবে ওমর ফারুক খানের পদত্যাগের খবর তিনি নিজেই অস্বীকার করেছেন। সন্ধ্যায় যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি পদত্যাগ করি নাই।” এর বেশি কিছু বলতে পারবেন না জানিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

এর আগে ২০২৪ সালের আগস্ট-পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে। সে সময় ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে বিভিন্ন অভিযোগের মধ্যে তার ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হলে তিনি গত বছরের ১৭ জুলাই পদত্যাগ করেন। এরপর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান।

অধ্যাপক জুবায়দুর রহমানের কর্মজীবন শুরু হয় ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থ বিভাগে প্রভাষক হিসেবে। পরে তিনি যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি নিউইয়র্ক অঙ্গরাজ্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বোকোনি বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক এবং ইলিনয় আরবানা-শ্যাম্পেইন বিশ্ববিদ্যালয় ও মস্কো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অতিথি গবেষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ঢাকার জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস (জুমস)-এর প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

প্রকাশের সময় : ০৭:৫৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬