Dhaka ০২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

গোলবন্যায় ইউরোপসেরা বার্সেলোনা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / 13

ইউরোপিয়ান নারী ফুটবলে নিজেদের আধিপত্য আরও একবার জোরালোভাবে জানান দিল বার্সেলোনার নারী দল। উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী অলিম্পিক লিওঁকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে আবারও শিরোপা জিতেছে কাতালান ক্লাবটি।

ফাইনালের শুরু থেকেই দুই দলের লড়াই ছিল জমজমাট। প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনা ছড়ালেও গোলের দেখা পায়নি কোনো দল। তবে বিরতির পর যেন পুরো ম্যাচের চিত্র বদলে যায়।

দ্বিতীয়ার্ধে মাঠের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে নেয় বার্সেলোনা। ৫৫তম মিনিটে স্লোভেনিয়ান ফরোয়ার্ড ইভা পাহোরের গোলে এগিয়ে যায় স্প্যানিশ জায়ান্টরা। তার সেই গোলেই গ্যালারিজুড়ে শুরু হয় উচ্ছ্বাস।

এরপর ৬৯তম মিনিটে আবারও জালের দেখা পান পাহোর। নিজের জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি দলের জয়ও অনেকটা নিশ্চিত করে ফেলেন তিনি।
তবে তাতেও থামেনি বার্সার আক্রমণ। ম্যাচের ৯০তম মিনিটে গোল করেন তরুণ স্প্যানিশ তারকা সালমা পারালুয়েলো। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আরও একটি গোল করে তিনিও নিজের জোড়া গোল পূর্ণ করেন।

৪-০ গোলের বিশাল জয়ে ইউরোপের নারী ফুটবলে আবারও নিজেদের শ্রেষ্ঠত্বের মুকুট পরে বার্সেলোনা। এই জয়ের মাধ্যমে ইতিহাসে চতুর্থবারের মতো নারী চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তুলল কাতালানরা।

সবশেষ ২০২৪ সালে ইউরোপ সেরা হয়েছিল বার্সেলোনা। দুই বছর পর আবারও ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি উঠল তাদের হাতেই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোলবন্যায় ইউরোপসেরা বার্সেলোনা

প্রকাশের সময় : ১০:৪৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬