Dhaka ০১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট জানা গেল ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর চিকিৎসায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘লোয়ার ডেপথ’ নাটকের প্রদর্শনী ‘ড্রপ আউট সরোয়ার তুষার’ আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে: রাশেদ খাঁন কলকাতার নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার দাবি জাকসু সদস্যের সরকারি হাসপাতাল তদারকিতে ৬৯ কর্মকর্তা নিয়োগ ‘খাসি কাণ্ডে বিয়ে ভাঙা’ সেই জাপানপ্রবাসী বর করলেন নতুন বিয়ে শিশু চোর সন্দেহে গণপিটুনি, হাসপাতালে যুবকের মৃত্যু

বিএনপির জবাবদিহিতা মানুষের কাছে, যুক্তরাষ্ট্রের কাছে না : রুমিন ফারহানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / 106

‘বিএনপির জবাবদিহিতা মানুষের কাছে, যুক্তরাষ্ট্রের কাছে নয়’— এমন মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি দেশের ইতিহাসে ‘সবচেয়ে বাজে চুক্তি’ এবং এ বিষয়ে জাতীয় সংসদে আলোচনা হওয়া প্রয়োজন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ আয়োজিত ‘বিএনপি সরকারের তিন মাস : প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, “জাতীয় ঐকমত্য গড়ে তুলে এই চুক্তি থেকে সরে আসা উচিত। বিএনপির জবাবদিহিতা জনগণের কাছে, কোনো বিদেশি রাষ্ট্রের কাছে নয়।”

তিনি আশা প্রকাশ করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনে নেতৃত্ব দিতে সক্ষম হবেন।

আলোচনায় নদী ও পানি বণ্টন প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “এ বছরের ডিসেম্বরের মধ্যে গঙ্গার পানি চুক্তি সম্পন্ন করা প্রয়োজন। পদ্মা ব্যারেজ একটি ইতিবাচক উদ্যোগ। একইভাবে তিস্তা পানি ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ। দেশের ৫৪টি অভিন্ন নদীর ন্যায্য হিস্যার বিষয়ে আলোচনার প্রয়োজন রয়েছে।”

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, “সমতা ও ন্যায্য অধিকারের ভিত্তিতে ভারতের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হওয়া উচিত। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের পর বিভিন্ন উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করা হচ্ছে। তবে আমরা সেই ফাঁদে পা দেব না। এতে শেষ পর্যন্ত আমাদেরই ক্ষতি হবে।”

অনুষ্ঠানে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিএনপির জবাবদিহিতা মানুষের কাছে, যুক্তরাষ্ট্রের কাছে না : রুমিন ফারহানা

প্রকাশের সময় : ১০:০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬