Dhaka ০৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রতারণা মামলায় জামিন আবেদন নামঞ্জুর, কারাগারে বিদিশা দক্ষিণ চীন সাগরে ছোট দ্বীপে সামরিক স্থাপনা গড়ে তুলছে বেইজিং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের লক্ষ্য কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা: কৃষিমন্ত্রী ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় এক দিনে চারজনের মৃত্যু আকস্মিক পাহাড়ি ঢলে নেপালে নিখোঁজ ৩৮৪ পর্যটক শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর, মৃত্যু বেড়ে ৯৫০ দলের নাম ভাঙিয়ে কেউ দখল ও চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা: রিজভী বিমানে হঠাৎ অসুস্থ যাত্রী, জরুরি অবতরণের পর মৃত ঘোষণা

৪০০ কোরবানির পশু নিয়ে জামালপুর থেকে ঢাকায় প্রথম ক্যাটল ট্রেন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৩৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / 78

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জামালপুর থেকে প্রায় ৪০০ কোরবানির পশু নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়েছে প্রথম ক্যাটল ট্রেন। শুক্রবার (২২ মে) বিকেল ৪টা ৪২ মিনিটে জামালপুরের ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

স্টেশন সূত্রে জানা গেছে, ট্রেনটি আজ রাত আনুমানিক ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে।

২৫টি ওয়াগনবিশিষ্ট এই ট্রেনের প্রতিটি ওয়াগনে প্রায় ১৬টি করে পশু পরিবহন করা হচ্ছে। সব মিলিয়ে প্রায় ৪০০টি ছোট-বড় কোরবানির পশু ঢাকায় নেওয়া হচ্ছে।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০টায় ট্রেনটি দেওয়ানগঞ্জ বাজার স্টেশন থেকে যাত্রা শুরু করে ইসলামপুর বাজার স্টেশনে পৌঁছায়। পরে দুপুর ১টা থেকে জেলার বিভিন্ন স্থান থেকে আসা খামারি ও পাইকাররা তাদের বুকিংকৃত ওয়াগনে পশু তুলতে শুরু করেন। বিকেল ৪টার মধ্যে প্রায় সব পশু লোডিং শেষ হয়।

পশুগুলো ঢাকা ক্যান্টনমেন্ট, তেজগাঁও ও কমলাপুর এলাকায় নামানো হবে এবং সেখান থেকে বিভিন্ন হাটে নেওয়া হবে বলে জানা গেছে।

ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাহীন মিয়া বলেন, গত ২১ এপ্রিল থেকে ক্যাটল ট্রেনের বুকিং শুরু হওয়ার পর মাত্র তিন দিনের মধ্যেই সব ওয়াগন বুকিং হয়ে যায়। প্রতিটি ওয়াগনের ভাড়া ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। কোনো ধরনের সমস্যা ছাড়াই পশুগুলো ট্রেনে তোলা হয়েছে। আশা করছি, নিরাপদে গন্তব্যে পৌঁছাবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৪০০ কোরবানির পশু নিয়ে জামালপুর থেকে ঢাকায় প্রথম ক্যাটল ট্রেন

প্রকাশের সময় : ০৬:৩৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬