Dhaka ০২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রধানমন্ত্রীর আশ্বাসে আশ্বস্ত রামিসার বাবা ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে এমটি ফসিল পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত তিনটি ইনজেকশন দিয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকর ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে কোটচাঁদপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ ইলন মাস্কের পেছনে ‘ছদ্মবেশে’ চীনা নারী জেনারেল, আতিথেয়তার আড়ালে গুপ্তচরবৃত্তির অভিযোগ শিশুকে লিচু খেতে দেওয়ার সময় সতর্ক থাকুন বিচার বিলম্ব মানে রামিসার পরিবারের যন্ত্রণা দীর্ঘ করা: শাকিব খান বেগম খালেদা জিয়াকে দেখেই রাজনীতিতে এসেছি: স্পিকার হাম ও উপসর্গে এ পর্যন্ত মৃত্যু ৪৯৯, ঢাকায় সর্বোচ্চ ২১০

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ টমাস ডুলি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / 10

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন টমাস ডুলি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্র ও জার্মানির দ্বৈত নাগরিকত্ব থাকা ডুলি খেলোয়াড় ও কোচ হিসেবে ৪৩ বছর ফুটবলের সাথে যুক্ত। খেলোয়াড়ি জীবনে তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে ১৯৯৪ সালের বিশ্বকাপে অংশ নেন এবং ১৯৯৮ সালের বিশ্বকাপে দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে ইউর্গেন ক্লিন্সম্যানের অধীনে কাজ করেন।

খেলোয়াড়ি জীবন থেকেই সাফল্যের চূড়া ছোঁয়া টমাস ডুলির ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে মাঠ কাঁপানো এই ডিফেন্ডার খেলেছেন ১৯৯৪ সালের বিশ্বকাপে। শুধু তাই নয়, ১৯৯৮ সালের বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলকে নেতৃত্ব দেওয়ার গৌরবও রয়েছে সাবেক এই অধিনায়কের ঝুলিতে।

আন্তর্জাতিক কোচিং ক্যারিয়ারে ডুলি এর আগে ফিলিপাইন জাতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন। তাঁর ফিলিপাইন দল অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে এবং ফিফা র‍্যাঙ্কিংয়ে নিজেদের সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে তিনি গায়ানা জাতীয় দলের প্রধান কোচ ছিলেন, যেখানে তার অধীনে দল চার ম্যাচের সবকটিতে জয় পেয়েছে।

বাফুফে জানায়, বাংলাদেশের তরুণ ফুটবলারদের নিয়ে দীর্ঘমেয়াদে একটি দল গঠন এবং আন্তর্জাতিক স্তরে দলের ফলাফল উন্নয়নের লক্ষ্য নিয়ে টমাস ডুলি তার কাজ শুরু করতে যাচ্ছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ টমাস ডুলি

প্রকাশের সময় : ১১:২১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬