Dhaka ০২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

তুরস্কে চ্যাম্পিয়ন হয়ে গ্র্যান্ডমাস্টার নর্ম পেলেন ফাহাদ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / 114

তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ‘ফুবি একাডেমি নর্ম দাবা প্রতিযোগিতা-সিরিজ ৩’ এর গ্র্যান্ডমাস্টার ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। একইসঙ্গে তিনি অর্জন করেছেন নিজের ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার (জিএম) নর্ম।

রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই প্রতিযোগিতায় ৯ খেলায় ৭ পয়েন্ট সংগ্রহ করে শিরোপা জেতেন ফাহাদ রহমান। এর আগে ২০২৪ সালের মার্চে ভিয়েতনামে অনুষ্ঠিত হ্যানয় গ্র্যান্ডমাস্টার্স দাবায় তিনি প্রথম জিএম নর্ম অর্জন করেছিলেন।

গ্র্যান্ডমাস্টার খেতাব পেতে ফাহাদের আরও একটি ৯ খেলার জিএম নর্ম এবং ২৫০০ রেটিং অর্জন প্রয়োজন।

অষ্টম রাউন্ডে কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স খেলেন ফাহাদ। তিনি ৫৯ চালে ইরানের আন্তর্জাতিক মাস্টার পোউর আগা বালা আমিররেজাকে পরাজিত করেন। পরে শেষ রাউন্ডে জর্জিয়ার আন্তর্জাতিক মাস্টার নিগালিদজে গাইওজের বিপক্ষে সাদা ঘুঁটি নিয়ে খেলতে নেমে ১০ চালের মাথায় ম্যাচ ড্র করেন।

প্রতিযোগিতায় বাংলাদেশ, জর্জিয়া, হাঙ্গেরি, ইরান, পোল্যান্ড ও তুরস্কের মোট ১০ জন দাবাড়ু অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ৩ জন গ্র্যান্ডমাস্টার, ৪ জন আন্তর্জাতিক মাস্টার, ২ জন ফিদে মাস্টার এবং ১ জন ক্যান্ডিডেট মাস্টার।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তুরস্কে চ্যাম্পিয়ন হয়ে গ্র্যান্ডমাস্টার নর্ম পেলেন ফাহাদ

প্রকাশের সময় : ১০:০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬