Dhaka ১২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও হাম উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 156

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে হাম উপসর্গে তিন জন ও নিশ্চিত হামে মারা গেছে তিনজন। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ৪০৮ জন।

বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, হামে এবং হামের উপসর্গ নিয়ে গত দুই মাসে সারাদেশে ৪৮১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮০ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪০১ জন।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) আট হাজার ৬৭ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৫৭ হাজার ৮৫৬ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২০৭ জন ও আক্রান্ত ৩৩ হাজার ৬১৩ জন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাম ও হাম উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৮:০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬