Dhaka ০৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রতারণা মামলায় জামিন আবেদন নামঞ্জুর, কারাগারে বিদিশা দক্ষিণ চীন সাগরে ছোট দ্বীপে সামরিক স্থাপনা গড়ে তুলছে বেইজিং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের লক্ষ্য কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা: কৃষিমন্ত্রী ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় এক দিনে চারজনের মৃত্যু আকস্মিক পাহাড়ি ঢলে নেপালে নিখোঁজ ৩৮৪ পর্যটক শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর, মৃত্যু বেড়ে ৯৫০ দলের নাম ভাঙিয়ে কেউ দখল ও চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা: রিজভী বিমানে হঠাৎ অসুস্থ যাত্রী, জরুরি অবতরণের পর মৃত ঘোষণা

ঢাকার রাস্তায় এআই ক্যামেরা, মামলা এড়াতে মানতে হবে ৫ নিয়ম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৫৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 120

রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরা ব্যবহার শুরু হয়েছে। নতুন এই ব্যবস্থায় ট্রাফিক আইন ভঙ্গ করলেই স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হচ্ছে যানবাহন এবং সরাসরি পাঠানো হচ্ছে মামলা।

ঢাকার বাংলামোটর, সোনারগাঁও মোড়, কারওয়ান বাজার ও বিজয় সরণিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিগন্যাল পয়েন্টে বিশেষ এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে পাঁচ ধরনের অপরাধের ওপর সবচেয়ে বেশি নজরদারি করা হচ্ছে। এগুলো হলো—

১. লাল সংকেত অমান্য করা।
২. স্টপ লাইনের বাইরে গাড়ি থামানো।
৩. উল্টো পথে গাড়ি চালানো।
৪. অবৈধভাবে পার্কিং করা।
৫. যত্রতত্র যাত্রী ওঠানো-নামানো।

এআই ক্যামেরায় কোনো যানবাহনের বিরুদ্ধে এসব অপরাধ শনাক্ত হলে সঙ্গে সঙ্গে তথ্য সংরক্ষণ করা হচ্ছে এবং গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া শুরু হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, মামলার নোটিশ সরাসরি গাড়ির মালিকের মোবাইল নম্বরে খুদে বার্তার মাধ্যমে অথবা নিবন্ধিত ঠিকানায় পাঠানো হচ্ছে। পরে নির্ধারিত ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার মাধ্যমে জরিমানা পরিশোধ করতে হচ্ছে।

নতুন এই প্রযুক্তি ব্যবহারের ফলে রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা আরও জোরদার হবে এবং সড়কে আইন মানার প্রবণতা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকার রাস্তায় এআই ক্যামেরা, মামলা এড়াতে মানতে হবে ৫ নিয়ম

প্রকাশের সময় : ০৬:৫৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬