Dhaka ০১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানকে ঘিরে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন রোনালদো: পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি মাদকবিরোধী বার্তায় বালিয়াকান্দীতে বিবাহিত-অবিবাহিতদের ফুটবল লড়াই বালিয়াকান্দিতে জমি বিরোধে নারী আহত, দেবরের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী কালুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মামলার পর জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার না ফেরার দেশে ‘বীরাঙ্গনা’ ফুলমতি, শেষ হলো ৪৫ বছরের স্বীকৃতির লড়াই

বাংলাদেশের ‘ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৫২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / 117

ঘনিয়ে এসেছে ঈদুল আজহা। এরই মধ্যে দেশের কোরবানির পশুর বাজারে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নারায়ণগঞ্জের দুটি ব্যতিক্রমী মহিষ—‘ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’। এবার এই দুই মহিষ নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমেও।

দ্য ইন্ডিপেনডেন্ট, এনডিটিভি, পাকিস্তান টুডে, টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জায়গা পেয়েছে এই দুই ভাইরাল মহিষ।

নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে থাকা প্রায় ৭০০ কেজি ওজনের একটি মহিষের নাম রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে। এলবিনো জাতের এই মহিষটির মাথার সামনের সোনালি লম্বা লোম ও মুখাবয়বকে কেন্দ্র করেই নামটি জনপ্রিয়তা পায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি থেকে অনেকেই মন্তব্য করেন, এর চেহারায় ট্রাম্পের মতো বৈশিষ্ট্য দেখা যায়।

দ্য ইন্ডিপেন্ডেন্টে প্রকাশিত এক দর্শনার্থীর বক্তব্যে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেখে অনেকেই বাস্তবে দেখতে আসছেন। তাদের ভাষায়, মহিষটির মুখের গঠন ও লোমের ধরন সত্যিই ব্যতিক্রমী।

এদিকে একই এলাকায় আরও একটি প্রায় ৭৫০ কেজি ওজনের মহিষের নাম রাখা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নামে। স্থানীয়ভাবে ‘নেতানিয়াহু’ নামে পরিচিত এই মহিষটি তুলনামূলকভাবে বেশি আক্রমণাত্মক স্বভাবের বলে জানিয়েছেন খামার সংশ্লিষ্টরা। দর্শনার্থীদের দিকে তেড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

ঈদকে সামনে রেখে কোরবানির পশুর বাজারে এই দুই মহিষকে ঘিরে তৈরি হওয়া কৌতূহল এখন সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাংলাদেশের ‘ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা

প্রকাশের সময় : ০৫:৫২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬