Dhaka ০৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে মাইক্রো-কারচালক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:৩৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / 9

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা মাইক্রো-কারচালক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফারুক খাঁন।

নবনির্বাচিত সভাপতি ফারুক খাঁনসহ সমিতির সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক প্যানেল মেয়র হামিদুল ইসলাম হামিদ।

এসময় উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান মিলন, কালীগঞ্জ পৌর বিএনপির অন্যতম নেতা বাবুল আক্তার, মোজাম্মেল হক, এইচ এম আলিম, সোহরাব হোসেন রাজু, আফতাব আহমেদসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অভিনন্দন বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, “আপনার নেতৃত্বে সমিতি আরও এগিয়ে যাবে এবং সকল চালকের অধিকার ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।”

তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে মাইক্রো-কারচালক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১২:৩৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬