Dhaka ০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ছাত্রদলের কমিটি থেকে ৩ নেতার পদত্যাগ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:৫৭:২১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / 9

ঝিনাইদহ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি থেকে তিন নেতা পদত্যাগ করেছেন। শনিবার (১৬ মে) বিকেলে শহরের পায়রা চত্বরে পদবঞ্চিত নেতাকর্মীদের ব্যানারে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি শেষে তারা সাংবাদিকদের কাছে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতারা হলেন— জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান শাহেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সালাম এবং যুগ্ম সম্পাদক বখতিয়ার মাহমুদ।

এর আগে বিকেলে শহরের ওয়াজির আলী স্কুল মাঠ থেকে পদবঞ্চিত নেতাকর্মীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বখতিয়ার মাহমুদ, আব্দুস সালাম, সাইদুর রহমান শাহেদ, শিমুল, সিপনসহ অন্য নেতাকর্মীরা।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার পরও সম্প্রতি ঘোষিত ছাত্রদলের কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করা হয়েছে। যাদের কমিটিতে রাখা হয়েছে, তাদেরও যোগ্য পদ দেওয়া হয়নি বলে দাবি করেন তারা।

এসময় বক্তারা সদ্য ঘোষিত কমিটি বিলুপ্ত করে ত্যাগী নেতাদের মূল্যায়নের মাধ্যমে নতুন কমিটি গঠনের আহ্বান জানান।

সমাবেশ শেষে নবগঠিত কমিটির তিন নেতা আনুষ্ঠানিকভাবে তাদের পদত্যাগের ঘোষণা দেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝিনাইদহে ছাত্রদলের কমিটি থেকে ৩ নেতার পদত্যাগ

প্রকাশের সময় : ১০:৫৭:২১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬