Dhaka ০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন এমপি ফজলে হুদা বাবুল দরিদ্র কৃষকের ধান কেটে বাড়ি তুলে দিলেন এমপি স্বামীর দেহ টুকরো টুকরো করা স্ত্রী বললেন- ‘জীবনে কখনো একটা পিঁপড়াও মারিনি’ স্নাতক পর্যন্ত মেয়েদের পড়াশোনার খরচ ফ্রি করবো: প্রধানমন্ত্রী ধনী-গরিব চেনে না এআই ক্যামেরা, সড়কে বাড়ছে আইন মানার প্রবণতা ফারাক্কা বাঁধের প্রভাব ভারতেও পড়ছে: রিজভী ফিডিং কার্যক্রম নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সংশ্লিষ্টদের জরুরি নির্দেশনা সৌদি আরবে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা যাবে রোববার কারিনার মরদেহ দেশে আসবে রোববার, সোমবার দাফন মুন্সিগঞ্জে জনগণের দাবি থাকলে কুমিল্লা বিভাগ হবে : প্রধানমন্ত্রী

ফারাক্কা বাঁধের প্রভাব ভারতেও পড়ছে: রিজভী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৩:৪১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / 6

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশেই নয়, ভারতেও পড়ছে। এমনকি ভারতের অনেক রাজনীতিবিদও বাঁধটি অপসারণের দাবি তুলেছেন।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “ফারাক্কা বাঁধের কারণে নদী ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়েছে। এর প্রভাব দুই দেশেই অনুভূত হচ্ছে।”

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। তবে কোনোভাবেই দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকা যাবে না।”

তিনি আরও অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িকতা উসকে দিচ্ছেন।

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশের পানি সমস্যা সমাধানে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আগামী ডিসেম্বরে ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হবে উল্লেখ করে তিনি বলেন, “চুক্তি নবায়নের মাধ্যমেই দেশের পানি সংকট ও ফারাক্কা সমস্যার সমাধান সম্ভব।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফারাক্কা বাঁধের প্রভাব ভারতেও পড়ছে: রিজভী

প্রকাশের সময় : ০৩:৪১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬