Dhaka ১২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

ঢাকা টেস্টে পাকিস্তান দলকে মোটা অঙ্কের জরিমানা আইসিসির

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৫০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / 107

ঢাকা টেস্টে ধীর বোলিংয়ের কারণে পাকিস্তান ক্রিকেট দলকে বড় অঙ্কের জরিমানা ও পয়েন্ট কাটা শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে হারের পর এবার আরও বড় ধাক্কা খেল শান মাসুদের দল।

আইসিসি জানিয়েছে, নির্ধারিত সময়ের চেয়ে ৮ ওভার পিছিয়ে থাকায় পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) থেকে ৮ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।

নিয়ম অনুযায়ী, প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ৫ শতাংশ করে ম্যাচ ফি জরিমানা এবং প্রতি ওভারে ১ পয়েন্ট করে কাটা হয়। সে অনুযায়ীই এই শাস্তি কার্যকর করা হয়েছে। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে পাকিস্তানের অর্জিত পয়েন্ট আরও কমে দাঁড়িয়েছে ৪-এ।

ম্যাচ রেফারি জেফ ক্রো শাস্তির সিদ্ধান্ত দেন। বিষয়টি মাঠে উত্থাপন করেন অনফিল্ড আম্পায়ার রিচার্ড কেটেলবরো ও কুমার ধর্মসেনা, তৃতীয় আম্পায়ার আল্লাউদ্দিয়েন পালেকার এবং চতুর্থ আম্পায়ার গাজী সোহেল।

পাকিস্তান অধিনায়ক শান মাসুদ অবশ্য দোষ স্বীকার করায় আলাদা শুনানির প্রয়োজন হয়নি।

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান এখন পর্যন্ত তিন ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে। নতুন শাস্তির ফলে তাদের অবস্থান আরও চাপে পড়ল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকা টেস্টে পাকিস্তান দলকে মোটা অঙ্কের জরিমানা আইসিসির

প্রকাশের সময় : ০৬:৫০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬