বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বহুব্রীহি’ নাটকের মিস্ মিলি এখন কোথায়? কেমন কাটছে জীবন এমিলিয়ানোকে ফিরিয়ে একাদশে ৪-৫ পরিবর্তনের ঘোষণা আর্জেন্টিনা কোচের সাফ আয়োজনে তৃপ্তি, মাঠের খেলায় বাংলাদেশের প্রাপ্তি কী সালমান-শাবনূর জুটি কেন আজও দর্শকপ্রিয়? জাভির নেদারল্যান্ডসকে ৫ গোলে উড়িয়ে দিল ক্লপের জার্মানি হাতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন হাসান ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে অস্ট্রিয়া যাচ্ছে বাংলাদেশ দল জন্মদিনে ‘লিম্বো’ সিনেমার প্রথম লুকে রাজ শেষ দিনে হারের শঙ্কা নিয়েই নামতে হবে বাংলাদেশকে নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন নিয়ন্ত্রণে ১৬ বিজিবির সাফল্য, জব্দ ১৩ কোটি টাকার মালামাল

ঝড়ের কবলে টিনের চালসহ উড়ে গেলেন যুবক!

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৫০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / 183

প্রকৃতির তাণ্ডব কতটা ভয়াবহ হতে পারে, তার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের বেরেলি। বুধবার রাজ্যে বয়ে যাওয়া প্রবল ঘূর্ণিঝড়ে টিনের চালসহ এক ব্যক্তি শূন্যে উড়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনায় আহত ওই ব্যক্তির নাম নানহে মিয়া। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটেছে বেরেলি জেলার ভামোরা থানা এলাকার বামিয়ানা গ্রামে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, ঝড়ের সময় উড়ে যাওয়া টিনের চালটি দড়ি দিয়ে ধরে রাখার চেষ্টা করছিলেন নানহে। কিন্তু বাতাসের গতিবেগ এতটাই বেশি ছিল যে, দড়ি ছিঁড়ে টিনের পাতের সঙ্গেই তিনি প্রায় ৩০ থেকে ৪০ ফুট উপরে উঠে যান। প্রায় ৫০ ফুট দূরে ছিটকে পড়েন তিনি। আহত নানহে সংবাদমাধ্যমকে জানান, তিনি কেবল নিজেকে এবং চালটিকে বাঁচাতে দড়িটি আঁকড়ে ধরেছিলেন কিন্তু বাতাসের শক্তির কাছে হার মানতে হয় তাকে।

ইতিমধ্যেই ওই যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাকে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। তবে এই দুর্ঘটনা কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। উত্তরপ্রদেশ জুড়ে গত বুধবারের দুর্যোগে ভয়াবহ প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ঝড় ও বজ্রপাতে রাজ্যে অন্তত ৮৯ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। প্রয়াগরাজ, ফতেহপুর ও সোনভদ্রসহ একাধিক জেলা থেকে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর আসছে।

সূত্র: এনডিটিভি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝড়ের কবলে টিনের চালসহ উড়ে গেলেন যুবক!

প্রকাশের সময় : ০৪:৫০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬