Dhaka ০৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

নারী কৃষকদের স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতায় বালিয়াকান্দিতে প্রশিক্ষণ

ইমদাদুল হক রানা, বালিয়াকান্দি
  • প্রকাশের সময় : ০৮:৫২:১৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / 122

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নারী কৃষকদের স্বাস্থ্য সচেতনতা ও পুষ্টি বিষয়ে দক্ষ করে তুলতে স্বাস্থ্য, পুষ্টি ও স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ প্রণালী বিষয়ক অর্ধদিবসীয় প্রতিযোগিতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) উপজেলা পরিষদের শিশুপার্ক এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বালিয়াকান্দির আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ২০২৫-২৬ অর্থবছরের “স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসসিপি-রেইনস)” এর আওতায় কার্যক্রমটি বাস্তবায়ন করা হয়।

প্রশিক্ষণে উপজেলার ৩০ জন নারী কৃষক অংশগ্রহণ করেন। এতে সুষম খাদ্যের গুরুত্ব, নিরাপদ খাদ্য প্রস্তুত ও গ্রহণ, পরিবারে পুষ্টি ব্যবস্থাপনা, স্বাস্থ্য সচেতনতা এবং স্বাস্থ্যকর জীবনধারা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি কৃষিকাজে নিয়োজিত নারীদের শারীরিক সুস্থতা বজায় রাখার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ, উপজেলা প্রকৌশলী রাহাত ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহিনা আক্তার পপি এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলাউদ্দিন সরদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বক্তারা বলেন, কৃষি খাতে নারীদের অংশগ্রহণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই তাদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতন করে তোলা অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ নারী কৃষকদের কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নারী কৃষকদের স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতায় বালিয়াকান্দিতে প্রশিক্ষণ

প্রকাশের সময় : ০৮:৫২:১৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬