Dhaka ০৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন রোনালদো: পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি মাদকবিরোধী বার্তায় বালিয়াকান্দীতে বিবাহিত-অবিবাহিতদের ফুটবল লড়াই বালিয়াকান্দিতে জমি বিরোধে নারী আহত, দেবরের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী কালুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মামলার পর জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার না ফেরার দেশে ‘বীরাঙ্গনা’ ফুলমতি, শেষ হলো ৪৫ বছরের স্বীকৃতির লড়াই কৌতূহলের বশে ভিমরুলের চাকে পাটখড়ির খোঁচা, কামড়ে দুই শিশুর মৃত্যু

স্বর্ণালঙ্কার-টাকা নিয়ে গৃহবধূ উধাও, আদালতে মামলা

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৫:৫৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / 173

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্বামী কৃষক সোহাগ হোসেন আদালতে মামলা দায়ের করেছেন।

ঘটনাটি উপজেলার শ্যামকুড় ইউনিয়নের অন্ততপুর গ্রামে ঘটেছে। মামলার অভিযোগে বলা হয়েছে, অন্ততপুর গ্রামের কৃষক সোহাগ হোসেনের সঙ্গে আফরোজা খাতুনের ১৮ বছরের দাম্পত্য জীবন ছিল। তাদের সংসারে ১৭ বছর বয়সী এক ছেলে ও ১৩ বছর বয়সী এক মেয়ে রয়েছে।

স্বামীর অভিযোগ, গত কিছুদিন ধরে এক রাজমিস্ত্রির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ ও ঘনিষ্ঠতা তৈরি হয় আফরোজার। বিষয়টি নিয়ে পরিবারে বিরোধ দেখা দিলে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়।

সোহাগ হোসেন জানান, কয়েকদিন আগে সুযোগ বুঝে আলমারিতে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে আফরোজা বাড়ি থেকে চলে যান। পরে বিভিন্ন স্থানে ও শ্বশুরবাড়িতে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

তিনি বলেন, “১৮ বছরের বিশ্বাস এক মুহূর্তে শেষ হয়ে গেছে। আমি আমার কষ্টের উপার্জিত অর্থ ও স্বর্ণালঙ্কার ফেরত চাই এবং ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের কারণে অনেক পরিবারে অস্থিরতা তৈরি হচ্ছে।

পুলিশ জানিয়েছে, আদালতে দায়ের করা মামলাটি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান আছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্বর্ণালঙ্কার-টাকা নিয়ে গৃহবধূ উধাও, আদালতে মামলা

প্রকাশের সময় : ০৫:৫৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬