Dhaka ০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মারা গেলেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প তিন বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, লাশ লুকানো হয় ঘরের আলনার পেছনে জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু ছয় দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌপথে ফেরি চলাচল শুরু সরকারি সোয়া কোটি টাকা আত্মসাৎ, কারাগারের জেলার বরখাস্ত

নওগাঁয় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট, জরিমানা আদায়

খোরশেদ আলম, নওগাঁ :
  • প্রকাশের সময় : ০৮:২৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 185

নওগাঁ জেলা প্রশাসনের নির্দেশনায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার (১০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি বাইপাস এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সরাসরি নির্দেশনায় এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হোসাইনের তত্ত্বাবধানে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিচ ফারজানা সুলতানা।

অভিযানে অননুমোদিত মানমাত্রার হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় পাঁচটি পরিবহনের চালকের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করা হয়। এ সময় মোট পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।

এ সময় শব্দদূষণ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং বিভিন্ন পরিবহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। নিরাপত্তার দায়িত্বে ছিল জেলা পুলিশের একটি দল।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হোসাইন জানান, পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট, জরিমানা আদায়

প্রকাশের সময় : ০৮:২৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬