Dhaka ০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
তিন বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, লাশ লুকানো হয় ঘরের আলনার পেছনে জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু ছয় দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌপথে ফেরি চলাচল শুরু সরকারি সোয়া কোটি টাকা আত্মসাৎ, কারাগারের জেলার বরখাস্ত রাজবাড়ীতে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত ৮৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল্লিতে আওয়ামী লীগ আর বাংলাদেশে জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে: রাশেদ খান

গোলার ধান থেকে নগদ টাকা—সব হারিয়ে নিঃস্ব কৃষক কাবুল

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:১৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / 152

একদিকে ঘরে অসুস্থ স্ত্রী, অন্যদিকে পরনের কাপড়টুকু ছাড়া বাকি সব কেড়ে নিল সর্বনাশা আগুন। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ী গ্রামের কৃষক কাবুল দাড়িয়ার সাজানো সংসার এখন কেবলই এক স্তূপ ছাই। গোলার ধান থেকে শুরু করে ঘরের আসবাবপত্র আর তিল তিল করে জমানো নগদ টাকা—সব হারিয়ে এখন তিনি পথের ফকির।

বৃহস্পতিবার (৭ মে) রাতে ঘটে যাওয়া এই ভয়াবহ অগ্নিকাণ্ডে কাবুলের পুরো বসতঘরটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

মাঝবাড়ী গ্রামের সাকাত দাড়িয়ার ছেলে কাবুল জানান, অগ্নিকাণ্ডের সময় তিনি বাড়িতে ছিলেন না। অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য পুরো পরিবার নিয়ে তিনি তখন হাসপাতালে অবস্থান করছিলেন।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়া কাবুল বলেন, “সন্ধ্যায় অসুস্থ স্ত্রীকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। সেখানে থাকতেই খবর পাই ঘরে আগুন লেগেছে। মুহূর্তের মধ্যে সব ফেলে ছুটে আসি, কিন্তু এসে দেখি কিছুই অবশিষ্ট নেই। আমার ধান-চাল, আসবাবপত্র আর নগদ টাকাসহ প্রায় ৬ লক্ষ টাকার সম্পদ পুড়ে শেষ হয়ে গেছে।”

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা কাবুল কিংবা প্রতিবেশীদের কেউই নিশ্চিত করে বলতে পারেননি।

খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও, ততক্ষণে ঘরের অধিকাংশ মালামালই পুড়ে ছাই হয়ে যায়।

কোটালীপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় কৃষক পরিবারের বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোলার ধান থেকে নগদ টাকা—সব হারিয়ে নিঃস্ব কৃষক কাবুল

প্রকাশের সময় : ০২:১৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬