Dhaka ১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

জাল নোট কারবারিরা গোয়েন্দা নজরদারিতে : ডিএমপি কমিশনার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৫০:২১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 132

ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটকে কেন্দ্র করে জাল নোট কারবারিরা যাতে সক্রিয় না হতে পারে সেজন্য গোয়েন্দা নজরদারি চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

বুধবার সকালে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

মো. সরওয়ার বলেন, জাল নোট কারবারিদের বিষয়ে আমাদের গোয়েন্দা নজরদারি আছে। তাদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান পরিচালিত হবে। এছাড়া পশুর হাটে থাকবে জাল নোট শনাক্তকরণ মেশিন।

পশুর হাট নিয়ে তিনি আরও বলেন, পুরো গাবতলী হাট, আশপাশের সড়ক ঘিরে পুলিশের কার্যক্রম পরিচালিত হবে। হাটকেন্দ্রিক বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ তৎপর থাকবেন বলেও জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাল নোট কারবারিরা গোয়েন্দা নজরদারিতে : ডিএমপি কমিশনার

প্রকাশের সময় : ০২:৫০:২১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬