Dhaka ১১:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী অসুস্থ হওয়ায় রাস্তায় ফেলে যান স্ত্রী, সেই প্রবাসীর মৃত্যু বদলে গেল অর্থবছর, ১ এপ্রিল থেকে ৩১ মার্চ নির্ধারণ জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো গোষ্ঠীর একক অর্জন নয় : ববি হাজ্জাজ ৩০০ টাকার কাঁচা মরিচ এখন ১০০ টাকা, ১০ দিনে আমদানি ২৩৩ টন ‘স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর দেশে ১৮০ দিন পার করাই সরকারের বড় অর্জন’ উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা গাজী সালাউদ্দিন তানভীরের জামিন নামঞ্জুর ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার খোলার অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ঘিরে বিতর্ক, মৌসুমী-সানীর অভিযোগে বিপাকে হাসান জাহাঙ্গীর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 145

দুই বছর আগে সামাজিকমাধ্যমে নির্মাতা-অভিনেতা হাসান জাহাঙ্গীর ও জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী-এর বিয়ের খবর ছড়িয়ে পড়ে। পরে তারা জানান, এটি বাস্তব নয়; তাদের অভিনীত একটি প্রজেক্ট ঘিরেই এমন গুঞ্জন তৈরি হয়েছিল।

প্রজেক্টটির নাম ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। শুরুতে এটি এক ঘণ্টার নাটক হিসেবে নির্মিত হলেও এখন এটি সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে। আগামী ১৫ মে দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

এদিকে মৌসুমী অভিযোগ করেছেন, তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। তার স্বামী চিত্রনায়ক ওমর সানী সামাজিকমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে বিষয়টি তুলে ধরেন।

অডিও বার্তায় মৌসুমী জানান, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ মূলত একটি ছোট নাটক ছিল, যেখানে তিনি হাসান জাহাঙ্গীরের অনুরোধে অভিনয় করেন। কয়েকদিন শুটিংয়ের পর তাকে জানানো হয় এটি টেলিফিল্ম হিসেবে মুক্তি দেওয়া হবে, যা তিনি মেনে নেন। কিন্তু পরে তিনি জানতে পারেন, সেটি সিনেমা হিসেবে সেন্সর বোর্ডে জমা দিয়ে প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি এ ঘটনায় বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করে পারিশ্রমিক নিয়েও অনিয়মের অভিযোগ করেন।

অন্যদিকে ওমর সানী জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোতে লিখিত অভিযোগ করেছেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে হাসান জাহাঙ্গীর দাবি করেন, সিনেমা হিসেবে মুক্তির বিষয়টি আগেই মৌসুমীকে জানানো হয়েছিল। তিনি বলেন, পোস্টার পাঠানোসহ মুক্তির তারিখ নিয়েও মৌসুমীর সঙ্গে আলোচনা হয়েছিল। তার অভিযোগ, পরবর্তীতে ওমর সানী তার কাছে টাকা দাবি করেন এবং এখন গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর শুটিং শুরু হয়। এতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনাও করেছেন হাসান জাহাঙ্গীর। সম্প্রতি সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পেয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ঘিরে বিতর্ক, মৌসুমী-সানীর অভিযোগে বিপাকে হাসান জাহাঙ্গীর

প্রকাশের সময় : ১০:৪৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬