Dhaka ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ডেমরায় প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি ইসরায়েলের তীব্র সমালোচনা করলেন জাতিসংঘের বিশেষ দূত বাস থেকে নেমে ডেকে নেওয়া সেই শিশুর জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী ব্যাংক-আর্থিক খাতে রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে না : অর্থমন্ত্রী আমিরাত কেন ওপেক ছাড়ল ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমের ১৮৫৫টি মামলা হয়েছে : আইনমন্ত্রী ইরান যুদ্ধ : ২০২২ সালের পর তেলের সর্বোচ্চ দাম দেখছে এশিয়া

ডেমরায় প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / 11

রাজধানীর ডেমরায় চিপস ও চানাচুরের প্যাকেট বানানোর প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ( ৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে আমুলিয়া মডেল টাউনের ভেতরের ইমোরটোফ্লেক্স প্যাকেজিং কারখানায় এ ঘটনা ঘটে।

এ সময় সুজন নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

এদিকে খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসসহ ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে জানা গেছে, মেশিনের ঘর্ষণের ফলে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে। সুজন নামে একজন আহত হয়েছে। তাকে দ্রুত সময়ের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।

কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা আছে কিনা এ বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো জানা যায়নি। এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।

এ বিষয়ে ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন পিপিএম বলেন, আহত শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটি ভর্তি করানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডেমরায় প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশের সময় : ০২:১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬