Dhaka ০৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী ভারতে যুবকের দেহে মিলল নারীর প্রজনন অঙ্গ, বিস্মিত চিকিৎসকেরা মারা গেলেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প তিন বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, লাশ লুকানো হয় ঘরের আলনার পেছনে জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ফিনিক্স রোডের নতুন নাম ‘মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর সড়ক’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 129

ঢাকার গুরুত্বপূর্ণ ফিনিক্স রোডের নতুন নামকরণ করা হয়েছে ‘মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর সড়ক’।

রোববার (২৬ এপ্রিল) বঙ্গবাজার মোড় থেকে গুলিস্তান গোলাপ শাহ মাজার পর্যন্ত ৫৩০ মিটার দৈর্ঘ্যের এই সড়কের নতুন নামফলক উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেন, মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম ও ইসলামী চিন্তাবিদ। তার ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অবদানের স্বীকৃতিস্বরূপ এই সড়কের নামকরণ করা হয়েছে। এমন একজন পীর-বুজুর্গ ব্যক্তিত্বের স্মরণে এই নামকরণ করতে পেরে তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।

তিনি আরও বলেন, স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দের অনুরোধ এবং জনদাবির প্রেক্ষিতে সরকারের উচ্চ পর্যায়ের সম্মতি ও দিকনির্দেশনায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, হাফেজ্জী হুজুরের আদর্শ ও অবদান ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথ দেখাবে।

অনুষ্ঠানে তিনি জনস্বাস্থ্য বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আগাম প্রস্তুতি জোরদার করা হয়েছে। এডিস মশা যেহেতু পরিষ্কার পানিতে জন্মায়, তাই জনগণকে নিজ নিজ বাড়ি, আঙিনা ও ছাদ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।

মশক নিধন কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, কার্যকর কীটনাশক ব্যবহারের জন্য প্রয়োজনীয় অনুমোদন নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নতুন ফগার মেশিন সংগ্রহের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে।

অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফিনিক্স রোডের নতুন নাম ‘মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর সড়ক’

প্রকাশের সময় : ০৮:০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬