Dhaka ১২:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৯:০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 29

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীনের সঙ্গে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে বালিয়াকান্দী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন মাদক প্রতিরোধে কঠোর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি কৃষি, প্রাণিসম্পদ ও স্বাস্থ্যসহ সকল দপ্তরের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে উপজেলার টেকসই উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন। পরে তিনি উপস্থিত সুধীজনদের কাছ থেকে উপজেলার সমস্যা ও সম্ভাবনা বিষয়ে মতামত গ্রহণ করেন এবং তা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনে ঢাকা বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সুধীসমাজ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

প্রকাশের সময় : ০৯:০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬