Dhaka ০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে চান ট্রাম্প

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:২০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 110

সময় যতই ঘনিয়ে আসছে ততই যেন ইরানের বিশ্বকাপে খেলা নিয়ে জটিলতা বাড়ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূতের এক প্রস্তাব নিয়ে ফুটবল বিশ্বকাপ ঘিরে এবার যেন নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাওলো জাম্পোল্লি প্রস্তাব দিয়েছেন, আসন্ন বিশ্বকাপে ইরানের জায়গায় যেন ইতালিকে সুযোগ দেয় ফিফা।

এই প্রস্তাবটি তিনি জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং খোদ মার্কিন প্রেসিডেন্টকেও। জাম্পোল্লির যুক্তি, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির মতো দলের বিশ্বকাপে থাকা উচিত, বিশেষ করে প্লে-অফে বাদ পড়ার পর।

জাম্পোল্লি বলছেন, তিনি বিশ্বকাপে ইরানের জায়গায় ইতালিকে নেওয়ার জন‍্য ট্রাম্প ও (ফিফা সভাপতি জিয়ান্নি) ইনফান্তিনোকে বলেছেন।

তবে এই প্রস্তাব ঘিরে শুধু ক্রীড়াঙ্গনেই নয়, কূটনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, এটি কেবল ফুটবল নয়, বরং আন্তর্জাতিক রাজনীতির অংশ হিসেবেও দেখা হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইতালি ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে।

প্রসঙ্গত, ইরান যুদ্ধ নিয়ে কঠোর সমালোচনা করা পোপের বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষা ব‍্যবহার করেন ট্রাম্প। এতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সম্পর্কের অবনতি ঘটে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ফিন্যান্সিয়াল টাইমস নিজেদের প্রতিবেদনে বলেছে, মেলোনির সঙ্গে সম্পর্ক মেরামতের লক্ষ‍্যে এ উদ‍্যোগ নেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে চান ট্রাম্প

প্রকাশের সময় : ০১:২০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬