Dhaka ১২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:১৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / 150

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ২২৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

বুধবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২২৯ জন। ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১৬৪ জনে।

একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২৯ জন। আর ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৩ হাজার ৯৩৪ জন।

প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৯৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৪ হাজার ৮৯২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৫ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়সীমায় সন্দেহজনক হামে মোট ১৯০ জনের মৃত্যু হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৪:১৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬