Dhaka ০১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নকল আইডি ও অ্যাপ্রোনে ঢামেকে ঘোরাঘুরি, আটক তরুণী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 121

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ থেকে মনিকা আক্তার মিতু নামে এক তরুণীকে ভুয়া শিক্ষার্থী পরিচয়ে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে কলেজ প্রশাসন।

মঙ্গলবার দুপুরে কলেজের পুরাতন ভবনের নিচতলার লেডিস কমন রুমে নকল পরিচয়ে অবস্থান করছিলেন ওই তরুণী। ভুয়া পরিচয়পত্র ও অ্যাপ্রোন পরে তার চলাফেরা সন্দেহজনক মনে হলে অন্যান্য শিক্ষার্থীরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। কথাবার্তায় অসংগতি ধরা পড়লে তার পরিচয়পত্র যাচাই করে নিশ্চিত হন যে তিনি এই কলেজের কোনো শিক্ষার্থী নন।

পরে শিক্ষার্থীরা তাকে আটক করে কলেজ প্রশাসনের কাছে হস্তান্তর করেন। প্রশাসনও যাচাই-বাছাই শেষে একই তথ্য নিশ্চিত হয়। একপর্যায়ে ওই তরুণী নিজের ভুয়া পরিচয়ের বিষয়টি স্বীকার করেন। পরবর্তীতে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলায় এবং বর্তমানে নবাবগঞ্জ এলাকায় বসবাস করছেন। তবে কী উদ্দেশ্যে তিনি ভুয়া পরিচয়ে কলেজে প্রবেশ করেছিলেন, সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেননি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নকল আইডি ও অ্যাপ্রোনে ঢামেকে ঘোরাঘুরি, আটক তরুণী

প্রকাশের সময় : ০৮:৫০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬