Dhaka ১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী ৩৩ মরদেহ সাগরে ফেলার লোমহর্ষক বর্ণনা দেওয়া রফিকুলকে প্রাণনাশের হুমকি প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছি : প্রধানমন্ত্রী যে কারণে দ্রুত সম্প্রসারিত হচ্ছে গোলাপি লবণের বাজার রাজধানীতে ক্যানসার হাসপাতালের উপপরিচালককে কুপিয়ে জখম বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তায় ১৬ বিজিবির মোতায়েন মনোনয়ন সংকট ও কৌশলগত ব্যর্থতায় ঝিনাইদহ-৪ আসন হারিয়েছে বিএনপি তীব্র হচ্ছে গরম, তাপমাত্রা নিয়ে সতর্কবার্তা লেবাননে যিশুর মূর্তি ভাঙচুর করেছে ইসরায়েলি সেনা, স্বীকার করলেন নেতানিয়াহু কালুখালীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

কালুখালীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৪২:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 53

কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে কুষ্টিয়াডাগী এলাকার মামুন খার বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের টিকা প্রদানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

সরকারের এই কর্মসূচির আওতায় ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুদের হাম-রুবেলা রোগ থেকে সুরক্ষিত রাখতে দেশব্যাপী প্রায় এক কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় পর্যায়ে ইপিআই টিকাদান কেন্দ্রগুলোর মাধ্যমে প্রতিটি শিশুকে অন্তত এক ডোজ টিকা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন, মাজবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম, এমওডিসি ডা. মানিক, স্বাস্থ্য সহকারী শিমুল, এইচআই সাধনা, এএইচআই তোবারেক, এমটিইপিআই সোহেলসহ স্থানীয় স্বাস্থ্যকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শিশুদের টিকা প্রদানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

প্রকাশের সময় : ০৭:৪২:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬