Dhaka ০৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এক ভিসায় সৌদি-আমিরাতসহ ৬ দেশ, মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা ফের ডুবল রাঙামাটির ঝুলন্ত সেতু, পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে তরবারি-হাসুয়াসহ গ্রেফতার ২ অনলাইনে স্ক্যামিং চক্রের ভয়ঙ্কর ফাঁদ, প্রতারণায় নিঃস্ব অনেকে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: নুরুল হক নুর স্ত্রীর মৃত্যুর পর হাসপাতাল থেকে পালানোর চেষ্টা, স্বামী গ্রেফতার জমি দখল করে নতুন মসজিদ নির্মাণের অভিযোগ, সংঘর্ষের আশঙ্কা নির্বাচনে অংশগ্রহণের অধিকার নেই আওয়ামী লীগের: প্রতিমন্ত্রী শাহে আলম তেলের বাজারে ফের অস্থিরতা, ব্রেন্টের দাম ১০৮ ডলার ছাড়াল ডিসেম্বরে আ. লীগকে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে: রাশেদ খান

কালুখালীতে পিকআপের ধাক্কায় গুরুতর আহত বৃদ্ধ

কালুখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:৩৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / 154

রাজবাড়ীর কালুখালী উপজেলায় একটি মিনি পিকআপের ধাক্কায় মো. মফিজ উদ্দিন মন্ডল (৭০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চর নারায়ণপুর এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক-এ এ দুর্ঘটনা ঘটে।

আহত মফিজ উদ্দিন উপজেলার মৃগী ইউনিয়নের ছোট কলকলিয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত কুরাল মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মফিজ উদ্দিন নিজ বাড়িতে নেওয়ার জন্য দুটি ছাগল একটি ভ্যানগাড়িতে তুলছিলেন। এ সময় ভ্যানচালক মোতাহার খান ছাগল দুটি ভ্যানে বেঁধে দিচ্ছিলেন। ঠিক তখন রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি অজ্ঞাতনামা মিনি পিকআপ ভ্যানগাড়িটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় ভ্যানগাড়িটি রাস্তার নিচে পড়ে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ভ্যানে থাকা মফিজ উদ্দিন গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই পিকআপটি দ্রুত কুষ্টিয়ার দিকে পালিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয় লোকজন, পাংশা হাইওয়ে থানা ও কালুখালী থানা-এর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে পিকআপের ধাক্কায় গুরুতর আহত বৃদ্ধ

প্রকাশের সময় : ০১:৩৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬