Dhaka ০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আল্লু অর্জুনের সিনেমায় থাকছেন শাহরুখ?

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৪২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • / 132

বলিউড বাদশা শাহরুখ খান এবং দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে একসঙ্গে বড় পর্দায় দেখার জোর গুঞ্জন উঠেছে। সবকিছু ঠিক থাকলে প্রথমবারের মতো এই দুই তারকা একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন, যা দর্শকদের জন্য হতে পারে বড় চমক।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাটলি কুমার পরিচালিত আসন্ন সিনেমা ‘রাকা’-তে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আল্লু অর্জুন। ছবিটিতে বিশেষ একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় শাহরুখ খানকে দেখা যেতে পারে বলেও আলোচনা চলছে।

যদি খবরটি সত্যি হয়, তবে এটি ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম আলোচিত জুটি হতে পারে বলে মনে করছে সিনেমাপ্রেমীরা। কারণ, দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথমবার একই সিনেমায় দেখা যেতে পারে দুই ইন্ডাস্ট্রির দুই সুপারস্টারকে।

এর আগে শোনা গিয়েছিল, ওই চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন রজনীকান্ত। তবে সময়ের সংকট এবং নিজের নতুন লুক প্রকাশ না করার সিদ্ধান্তে তিনি প্রস্তাবটি ফিরিয়ে দেন বলে জানা গেছে।

সম্প্রতি আল্লু অর্জুনর জন্মদিন উপলক্ষে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করা হয়। পোস্টার প্রকাশের পর সামাজিক মাধ্যমে তাকে শুভেচ্ছা জানান শাহরুখ খান।

তিনি লেখেন, “শুভ জন্মদিন। পোস্টারটি আপনার মতোই দারুণ আকর্ষণীয়। আপনারা কী তৈরি করছেন, তা দেখার জন্য মুখিয়ে আছি।”
এরপরই জল্পনা আরও তুঙ্গে উঠে। এদিকে দুই তারকাকে একসঙ্গে দেখার সম্ভাবনায় ভক্তদের মধ্যে ইতোমধ্যেই বাড়ছে উত্তেজনা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আল্লু অর্জুনের সিনেমায় থাকছেন শাহরুখ?

প্রকাশের সময় : ০৪:৪২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬