Dhaka ১২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত বিইএআর সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের ‘যুদ্ধে জড়ালে খুবই খারাপ হবে’—চীন-রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা, জবাবের হুঁশিয়ারি বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে জাবিতে ‘হায়ার স্টাডি ৩৬০°’ শীর্ষক দিনব্যাপী সেমিনার দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি মাছউদ

রাজবাড়ীতে অপসাংবাদিকতা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / 126

রাজবাড়ী জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রাজবাড়ী সার্কিট হাউজের কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিল-এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ। আলোচক হিসেবে বক্তব্য দেন মোঃ আব্দুস সবুর, সচিব (উপসচিব), বাংলাদেশ প্রেস কাউন্সিল।

কর্মশালায় বক্তারা বলেন, দেশের সাংবাদিকদের একটি সমন্বিত ডাটাবেজ শিগগিরই প্রকাশ করা হবে, যেখানে প্রতিটি জেলার সাংবাদিকদের তালিকা অন্তর্ভুক্ত থাকবে। এর মাধ্যমে অপ-সাংবাদিকতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসূচি বাস্তবায়ন করছে বলেও উল্লেখ করা হয়।

শেষে কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে অপসাংবাদিকতা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৪:০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬