Dhaka ০৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

সংবিধান সংশোধনে এমপিদের নিয়ে কমিটি গঠনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০১:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / 128

সংবিধান সংশোধনের বিষয়ে সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্যদের নিয়ে একটি পৃথক কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৯ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমন কোনো প্রস্তাব আনা উচিত নয় যার প্রতিকার আইন সংশোধন ছাড়া সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, ‘জুলাই জাতীয় সনদ একটি ঐতিহাসিক রাজনৈতিক দলিল হলেও এর মাধ্যমে সংবিধান স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়নি।’

তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে সংবিধান বিশেষজ্ঞ ও বিশিষ্টজনদের মতামত নেওয়া প্রয়োজন। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নয়, বরং সর্বসম্মত সমঝোতার মাধ্যমে সংবিধান পরিবর্তন করতে চান বলেও জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা চাই এমন একটি প্রক্রিয়ার মাধ্যমে সংবিধান সংশোধন হোক, যাতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সংবিধান সংশোধনে এমপিদের নিয়ে কমিটি গঠনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশের সময় : ১০:০১:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬