Dhaka ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রীতম–শেহতাজের বিবাহবিচ্ছেদ, কারণ জানালেন দুজন ইয়েমেনে ঘরছাড়া ২ লাখ মানুষ, শস্য ও লতাপাতা কুড়িয়ে খাচ্ছে শিশুরা! স্থানীয় সরকার নির্বাচনে নারী প্রার্থী কম থাকার আশঙ্কা: সিইসি আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মানবতাবিরোধী অপরাধ : ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ির সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের আয় বৃদ্ধির সুপারিশ সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী কমলো সোনার দাম

উজ্জ্বল একাডেমি অব ফাইন আর্টের আয়োজন: রাজবাড়ীতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:২৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / 377

রাজবাড়ী উজ্জ্বল একাডেমি অব ফাইন আর্টের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শনিবার বিকেলে প্রতিযোগিতা শেষে রাতে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে। শুরুতে রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে বাসডুবিতে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

উজ্জ্বল একাডেমি অব ফাইন আর্টের পরিচালক চিত্রশিল্পী রাজকুমার পালের সভাপতিত্বে বক্তৃতা করেন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাড. দেবাহুতি চক্রবর্তী, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যাপক ডা. ইকবাল হোসেন, রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, চিত্রশিল্পী ও অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ কর, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হামিদ, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সাবেক সভাপতি কমল কান্তি সরকার, শিশুরাজ্যের অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতা আমাদের শিশু-কিশোরদের সৃজনশীলতা, মূল্যবোধ ও মানবিকতা বিকাশে সহযোগিতা করবে। এধরনের প্রতিযোগিতা যত বেশি হবে ততই তারা উপকৃত হবে। বক্তারা দৌলতদিয়ার মর্মান্তিক বাসডুবির ঘটনায় শোক প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনা আমাদের হৃদয়কে বিচূর্ণ করে। তবে শোককে শক্তিতে পরিণত করে আমাদের এগিয়ে যেতে হবে।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের চিত্রশিল্পী মনসুর উল করিম, চিত্রশিল্পী আবুল কাশেম এবং চিত্রশিল্পী আব্দুর রশিদের নামে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে নবম শ্রেণির ৮৫ জন শিক্ষার্থী চারটি গ্রুপে বিভক্ত হয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক সৌমিত্র শীল চন্দন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

উজ্জ্বল একাডেমি অব ফাইন আর্টের আয়োজন: রাজবাড়ীতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশের সময় : ০৬:২৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬