Dhaka ১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পুত্রবধূর সব রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনেইয়ের সুলতান আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি জাবিতে সাঈদীসহ তিনজনের স্মরণে শিবিরের দোয়া মাহফিল শেখ মুজিবকে নিয়ে পোস্ট, জাবি ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় কেন আলেক্সান্দ্রিয়া ওকাসিও কোর্তেজ প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার ‌‘আত্মহত্যা’ বেগম জিয়া ছিলেন সবার নেত্রী : জাবি উপাচার্য রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর কালীগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা

এবার যুদ্ধের ময়দানে যোগ দিচ্ছে ১২ বছরের ইরানি শিশুরা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / 131

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক ঘোষণায় জানিয়েছে, এখন থেকে ১২ বছর বয়সি শিশুরাও সরাসরি যুদ্ধকালীন সহায়তা কার্যক্রমে অংশ নিতে পারবে।

আইআরজিসি’র তেহরান শাখার সাংস্কৃতিক কর্মকর্তা রহিম নাদালি জানান, ‘ফর ইরান’ নামক বিশেষ উদ্যোগের আওতায় টহল, চেকপয়েন্ট এবং লজিস্টিক সহায়তার মতো কাজে শিশুদের নিয়োগ দেওয়া হচ্ছে।

নাদালির ভাষ্য, অনেক কম বয়সি শিশুরাই স্বেচ্ছায় অংশ নিতে আগ্রহ দেখাচ্ছে এবং তাদের দাবির মুখে ন্যূনতম বয়স ১২ বছর নির্ধারণ করা হয়েছে। ফলে ১২ ও ১৩ বছর বয়সি কিশোররাও এই কার্যক্রমে যুক্ত হতে পারবে।

এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। শিশু অধিকার সংস্থাগুলো এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহারের শামিল বলে মনে করছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, ইরানে আগে থেকেও শিশুদের নিরাপত্তা দায়িত্বে রাখা হয়েছে এবং বিভিন্ন বিক্ষোভে দুই শতাধিক শিশু নিহত হয়েছে।

জাতিসংঘের শিশু অধিকার সনদ অনুযায়ী শিশুদের সামরিক কাজে ব্যবহার নিষিদ্ধ হলেও তেহরানের এই পদক্ষেপ সেই আন্তর্জাতিক অঙ্গীকারকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। স্থানীয় অধিকারকর্মীরা সতর্ক করেছেন, দেশটিতে ৩০ লাখের বেশি শিশু শ্রমিক রয়েছে এবং নতুন ডিক্রি শিশুদের জীবনকে আরও সংকটাপন্ন করবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এবার যুদ্ধের ময়দানে যোগ দিচ্ছে ১২ বছরের ইরানি শিশুরা

প্রকাশের সময় : ০২:১৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬