Dhaka ০৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে তিনজনের কারাদণ্ড শফিকুর-নাহিদ-মামুনুল একসাথে হলে এক সপ্তাহের মধ্যেই সরকার পতন স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহ্বান ১৮ বছরের কম বয়সীরা যেন মোবাইল ব্যবহার করতে না পারে: ভূমিমন্ত্রী ৫৬ বছর বয়সে ৩য় বারের মতো বাবা হলেন কাঞ্চন মল্লিক একইসঙ্গে এক যুবককে বিয়ে করলেন ৩ বোন কালীগঞ্জ পৌরসভার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতার ফরম বিতরণ রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের উদ্যোগ, নাম চাইলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী বদলগাছীতে শিক্ষার্থীদের বাইসাইকেল-শিক্ষাবৃত্তি ও নারীদের সেলাই মেশিন বিতরণ

রাজবাড়ীর কালুখালীতে জাতীয় গণহত্যা দিবস পালিত

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০২:১৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / 131

জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে রাজবাড়ীর কালুখালীতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় কালুখালী রেলওয়ে স্টেশন সংলগ্ন বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ্, কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশারফ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী শফিকুল ইসলামসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

শ্রদ্ধা নিবেদন শেষে গণহত্যায় নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন বলেন, ১৯৭১ সালের এই দিনে অপারেশন সার্চলাইট-এর মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর নৃশংস গণহত্যা চালায়। তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের আত্মত্যাগের বিনিময়েই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে।

তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতার ভিত্তিকে মজবুত করেছে। তাই দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ্, ওসি মোঃ মোশারফ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি কাজী শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী প্রমুখ।

বক্তারা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও শহীদদের আত্মত্যাগের কাহিনী তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীর কালুখালীতে জাতীয় গণহত্যা দিবস পালিত

প্রকাশের সময় : ০২:১৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬