Dhaka ০৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

মধ্যপ্রাচ্যের যুদ্ধ আমাদের ক্ষতি করবে, সামনের দিনগুলো কঠিন: মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:২২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • / 131

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ আমাদের জন্য বড় ক্ষতির কারণ হবে। সামনের দিনগুলো খুব একটা ভালো যাবে না, কঠিন হবে। সবকিছুর দাম বাড়তে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে।

সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনঃখনন কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কিছু সংখ্যক নেতা বের হয়েছে, যারা বেহেশতে যাওয়ার টিকিট দিচ্ছে। কিন্তু তারা তো কাউকে বেহেশতে নিতে পারেনি। আমরা আমাদের কাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে ইনশাআল্লাহ বেহেশতে যাবো। একটি বিষয় মনে রাখবেন, ধর্মকে বিক্রি করে কিছু করা যায় না।

ফখরুল আরও বলেন, বিএনপি যে কথা বলে, তা কাজ করে দেখায়। আমরা আমাদের কাজ ও ইবাদতের মাধ্যমে বেহেশতে যাবো। ধর্মকে ব্যবহার করে কেউ বেহেশতে যেতে পারে না।

প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সৎভাবে কাজ করতে হবে, যাতে কেউ অভিযোগ করতে না পারে যে খাল খননের কাজ সঠিকভাবে হয়নি।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ আমাদের জন্য বড় ক্ষতির কারণ হবে। সামনের দিনগুলো খুব একটা ভালো হবে না, সবকিছুর দাম বাড়বে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে। তবে কিছু পাম্পে ভাঙচুরের ঘটনা দেখা গেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কোনো ধরনের ‘মব’ তৈরি হতে দেওয়া হবে না। মবকে কঠোরভাবে দমন করা হবে। কেউ গায়ের জোরে আইনের বাইরে গিয়ে কোনো কাজ করতে পারবে না।

উল্লেখ্য, নেহা নদী পুনঃখনন কাজে ব্যয় ধরা হয়েছে এক কোটি ৪২ লাখ টাকা। কাজটি বাস্তবায়ন করবে পানি উন্নয়ন বোর্ড।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মধ্যপ্রাচ্যের যুদ্ধ আমাদের ক্ষতি করবে, সামনের দিনগুলো কঠিন: মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০৪:২২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬