Dhaka ০৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

মঙ্গলবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • / 120

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) থেকে দেশের সব সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পুনরায় খুলছে।

টানা সাত দিনের সরকারি ছুটি শেষে কর্মব্যস্ততায় ফিরছে দেশ। তবে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি এবং পরবর্তী সাপ্তাহিক ছুটি থাকায় অনেক চাকরিজীবী মাঝের দিনগুলোতে ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে অনেকে দীর্ঘ সময়ের ছুটি ভোগ করছেন।

এ কারণে অফিস-আদালতের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে চলতি সপ্তাহ সময় লাগতে পারে। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহ থেকে রাজধানী আবার স্বাভাবিক কর্মচাঞ্চল্যে ফিরবে।

সাধারণত ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসে কাজের চাপ কম থাকে এবং সহকর্মীদের মধ্যে শুভেচ্ছা বিনিময় বেশি দেখা যায়। একইভাবে ব্যাংকগুলোতেও জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনের চাপ তুলনামূলক কম থাকার সম্ভাবনা রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মঙ্গলবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক

প্রকাশের সময় : ১১:৪১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬