Dhaka ০৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

ঈদের দিনে কালবৈশাখী ঝড়ের শঙ্কা, জামাতের সময় হতে পারে বৃষ্টি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • / 149

পবিত্র ঈদুল ফিতরের আনন্দের মধ্যে ঢুকে পড়তে পারে বৃষ্টির ছায়া। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে, যা খোলা মাঠে জামাত আদায়ে বিঘ্ন সৃষ্টি করতে পারে।

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, ঈদের আগের রাত থেকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে একটি শক্তিশালী ঝড় প্রবেশ করতে পারে। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের জন্য। সকালে ঈদগাহ বা খোলা ময়দানে নামাজ পড়ার সময় ঝড়-বৃষ্টির কারণে সমস্যা দেখা দিতে পারে।

ঝড়টি সকাল থেকে দুপুরের মধ্যে রংপুর ও রাজশাহী হয়ে খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ছড়িয়ে পড়তে পারে। দুপুরের পর চট্টগ্রাম বিভাগেও এর প্রভাব পড়বে। বিকেলে দেশের অন্য অঞ্চলেও দ্বিতীয় দফার ঝড়-বৃষ্টি হতে পারে।

ঈদের আগের দিন আকাশ আংশিক মেঘলা থাকলেও দুপুরের পর থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও দেশের অন্যান্য কিছু এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে ঈদের পরের দিন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঈদের দিনে কালবৈশাখী ঝড়ের শঙ্কা, জামাতের সময় হতে পারে বৃষ্টি

প্রকাশের সময় : ১২:৩৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬