Dhaka ০৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফায়ার সার্ভিসের ১৫ ইউনিটের চেষ্টায় কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে এটা আওয়ামী লীগের সরকার নয় যে চুরি করে পার পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী স্পেনের বিশ্বকাপ দলে বার্সার আধিপত্য, নেই রিয়ালের কেউ বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি ছড়িয়ে পড়ছে বস্তির আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট এনসিপি নেতাদের ওপর হামলা করে উল্টো মামলা দেওয়া হয়েছে: হাসনাত আব্দুল্লাহ এআই ক্যামেরার ট্রাফিক জরিমানার নামে প্রতারণার ফাঁদ, ডিএমপির সতর্কবার্তা কালশী বস্তিতে ভয়াবহ আগুন, দ্রুত ছড়িয়ে পড়ছে বাণিজ্য সচিব হলেন মো. আতাউর রহমান খান পশ্চিমবঙ্গে ক্রেতাশূন্য গরুর হাট, ঈদের আগে আতঙ্ক ও অনিশ্চয়তা

কালুখালীর কালিকাপুরে রেলব্রিজে ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

কালুখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:০০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / 111

রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রিজে ধাক্কা লেগে এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে পোড়াদহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী একটি শাটল ট্রেন কালিকাপুর রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে থাকা ওই যুবক ব্রিজে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। পরে ট্রেনের ছাদের ওপরই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ট্রেনটি দুপুর ২টা ৩৮ মিনিটে কালুখালী রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় মরদেহটি নামানো হয়। এ ঘটনায় প্রায় ১২ মিনিট ট্রেন চলাচল বিলম্বিত হয়।

কালুখালী সহকারী স্টেশন মাস্টার রতন সেন জানান, ট্রেনটি স্টেশনে প্রবেশ করার পর ছাদের ওপর একটি মরদেহ দেখতে পাওয়া যায়। পরে সেটি উদ্ধার করে স্টেশনে রাখা হয় এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এখনো মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, তবে তা শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীর কালিকাপুরে রেলব্রিজে ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

প্রকাশের সময় : ০৫:০০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬